আম্রপালি আমের বৈশিষ্ট্য:
- আম্রপালি অত্যন্ত মিষ্টি, সুগন্ধযুক্ত এবং রসালো হয়।
- এর মিষ্টতার পরিমাণ ল্যাংড়া বা হিমসাগরের চেয়েও বেশি।
- আম্রপালি মাঝারি আকারের হয়ে থেকে, সাধারনত ৪-৫ টা আমে এক কেজি হয়।
- সাধারণ আমের চেয়ে এতে প্রায় ২.৫ থেকে ৩ গুণ বেশি বিটা ক্যারোটিন (ভিটামিন A) থাকে।
- এই আমের শাঁস গাঢ় কমলা রঙের হয় এবং এতে কোনো আঁশ থাকে না, যার ফলে এটি খেতে খুবই আরামদায়ক।